{"id":"49e09e7e-47e2-4955-b932-1e96370a906a","authors":[{"author":{"id":"72007667-f8f0-4890-b2a6-7d18fab768ac","openalex_id":"crossref:author:md_ruhul_amin","orcid":null,"display_name":"Md Ruhul Amin","works_count":3,"cited_by_count":0,"h_index":0,"last_institution":null,"country_code":null},"position":"middle"}],"concepts":[],"publisher_name":null,"publisher_website_url":null,"publisher_info":null,"bib_extra":[],"journal_info":null,"raw_data":{},"openalex_id":"crossref:10.58666/6brz0h39","doi":"10.58666/6brz0h39","title":"কনভেনশনাল ব্যাংকিং প্রডাক্টের শরী‘আহ অভিযোজন পদ্ধতি : একটি প্রায়োগিক বিশ্লেষণ","publication_year":2015,"type":"article","cited_by_count":0,"is_open_access":false,"pdf_url":null,"abstract":"সারসংক্ষেপ : হাজার বছরের ব্যাংক ব্যবস্থার ইতিহাসে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স এক নতুন সংযোজন। গত শতাব্দীর শেষভাগে এসে এর যাত্রা শুরু হয়। ইতোমধ্যে এর বিভিন্ন দিক নিয়ে যথেষ্ট অধ্যয়ন, অনুশীলন ও গবেষণা হলেও নতুন প্রডাক্ট উদ্ভাবনের মাত্রা আশানুরূপ নয়। বরং অধিকাংশ ক্ষেত্রে একে কনভেনশনাল প্রডাক্টের শরী‘আহ অভিযোজনের (التكييف الشرعي/ Sharīʻah Adaptation) উপর নির্ভর করতে হয়। শরী‘আহ অভিযোজন আধুনিক বিষয়ের, বিশেষত আর্থিক লেনদেন সম্পর্কিত নতুন নতুন অনুষঙ্গের বিধান উদ্ভাবন ও এর প্রক্রিয়ায় পরিবর্তন-পরিবর্ধনের মাধ্যমে শরী‘আহসম্মত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অত্র প্রবন্ধে শরী‘আহ অভিযোজনের পরিচিতি, এর সমার্থবোধক ফিকহী পরিভাষা, গুরুত্ব, প্রামাণিকতা, অভিযোজনকারীর যোগ্যতা, অভিযোজনের শুদ্ধ ও ভুল পদ্ধতি ইত্যাদি বিষয়ের আলোচনা ও প্রায়োগিক দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। বর্ণনামূলক পদ্ধতিতে রচিত এ গবেষণা কর্মটি ইসলামী ব্যাংক ব্যবস্থায় প্রচলিত কনভেনশনাল প্রডাক্টের শরী‘আহ অভিযোজনের নীতিমালা স্পষ্ট করার মাধ্যমে প্রডাক্টসমূহ শরী‘আহসম্মত হওয়ার প্রমাণ পেশ করবে এবং ভবিষ্যতে নতুন প্রডাক্টের শরী‘আহ অভিযোজনের পাথেয় হিসেবে ভূমিকা রাখবে।","source_name":"ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar","source_issn":"1813-0372","volume":null,"issue":null,"first_page":null,"last_page":null,"language":null,"url":"https://www.islamiainobichar.com/index.php/iab/article/view/30","is_relevant":true,"thesis_level":null,"title_tr":null,"license_code":null,"license_url":null,"doi_status":"unknown","doi_last_checked":null,"merged_at":null,"lens_id":null,"patent_cited_by_count":null,"oa_colour":null,"created_at":"2026-04-20T20:34:09.454574+03:00","updated_at":"2026-05-20T20:58:18.635163+03:00","publisher":null,"merged_into":null}